সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: সাভার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

রবিবার ৩ জুলাই সকালে উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাই। এ মানববন্ধনে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme