সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে শেখ হাসিনা সেতুর এপ্রোচে ধস, দূর্ঘটনার আশঙ্কা

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৫৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর উপর স্থাপিত শেখ হাসিনা সেতুর এপ্রোচ সড়কের একাংশ ধসে পড়েছে। ফলে দেখা দিয়েছে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা। গত দুইদিনের ভারী বর্ষনের ফলে এমন ধসের সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানান। আর দূর্ঘটনার ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কের ধলেশ্বরী নদীর উপর স্থাপিত শেখ হাসিনা সেতুর পূর্ব পাশে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর শেষাংশ থেকে নির্মিত এপ্রোচ সড়কের প্রথমাংশই ধসে গেছে। এতে করে সড়কের এক পাশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের গাইড ওয়ালের ব্লকগুলো সরে গিয়ে মাটি ধসে গেছে। এতে করে সেখানে যেকোন ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ২০১৭ সালে উদ্বোধন করা হলেও এর এক বছর না যেতেই সেতুর উপরিভাগের বিভিন্ন স্থানের ঢালাই উঠে গিয়ে সেতুতে ছোট বড় গর্তের সৃষ্টি হয়। এরপর থেকে সেতুর উপর দিয়ে খুব ধীর গতিতে যানবাহন চালাতে হচ্ছে চালকদের। এর উপর আবার এপ্রোচ ধসে গেছে। বাসচালক সাইফুল ইসলাম বলেন, দ্রুত সেতু ও এর এপ্রোচ সড়কের সংস্কার প্রয়োজন। তা না হলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

এব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথের উপ সহকারি প্রকৌশলী এস এম আলামিন বলেন, কেদারপুর শেখ হাসিনা সেতুর উপরিভাগের গর্ত ও এর এপ্রোচ সড়কে ধসের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে সেখানে কাজ শুরু করে দিয়েছি। আমরা সেখানে স্থায়ীভাবে গাইড ওয়াল মেরামত করছি যাতে বৃষ্টির পানি লিক করতে না পারে। আর ব্রিজের উপরিভাগের গর্তগুলো মেরামত করে দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme