সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অংশীজনদের নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও. মো. আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার সাহা, সাধারন সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামা প্রমুখ। সামাজিক সম্প্রীতি সমাবেশ শেষে উপজেলার ১২ টি ইউনিয়নের ১৩৫ টি পূজা মন্ডবের পূজারীদের মাঝে সরকারি চাল বিতরণ করেন এমপি টিটু। এ সময় সকল ধর্মালম্বীর লোকজন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme