সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি ও আবাদি জমি রক্ষাসহ যমুনা নদীর ভাঙন প্রতিরোধে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েক গ্রামের মানুষ।

৪ মে শনিবার সকালে যমুনা নদীর পূর্বপাড় ভাঙ্গন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দপ্তিয়র ইউনিয়নের ১নং ওয়ার্ড বাজুয়ারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দল মান্নান প্রামানিক, দপ্তিয়র ইউপি ১নং ওয়ার্ড মেম্বার কাবির মোল্লা, ওয়ার্ড আওযামী লীগ সাবেক সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা বলেন, দপ্তিয়ার ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামে যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। চলতি বছরের বন্যার সময় থেকে পানি আসার পরও ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। কবরস্থান মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। তাই ভাঙন প্রতিরোধে এসব এলাকায় সুরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme