সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ

  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৬৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলহাজ্ব আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলা দপ্তিয়র ইউনিয়নের খাষ পাইকেলে অবস্থিত বিদ্যালয়ের চতুর্দিকে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন,

আলহাজ্ব আইন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আরজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো.শামীম হোসেন, ডা.আলাউদ্দিন, দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক পান্না,

সাধারন সম্পাদক উজ্জ্বল হোসেন, সহ-সভাপতি কাউছার হোসেন সহ স্বেচ্ছাসেবকলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচী পালন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme