সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালন

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: ‘সময়ের অঙ্গিকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপ্রাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ অক্টোবর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।

কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর এলাকা ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা হলরুলে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহান আলোচনা সভায় বলেন, আপনারা আজ যারা কন্যা সন্তানের মা হয়েছেন তারা ছেলে সন্তানের পাশাপাশি কন্যা সন্তানদেরকে ছেলেদের মত যত্ন নিবেন। কন্যা সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। কন্যা সন্তান উপযুক্ত হলে ছেলেদের চাইতে কোনো অংশে কম নয়। কন্যা সন্তান উপযুক্ত হলে তারাও দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন লোপা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, কন্যা সন্তান জন্মদানকারী অভিভাবকরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের মহিলা কর্মকর্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme