সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ট্রেন-অটোরিকশার সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: অরক্ষিত রেলক্রসিংয়ের রেললাইন পাড় হতে গিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন-অটোরিকশা সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় পিয়ারা বেগম (৩৫) নামে আরও এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ জনে।

বুধবার (১১ জানুয়ারি) রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পিয়ারা বেগম উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিলল্যা গ্রামের হাফিজ উদ্দিনের। এরআগে একই আলমগীরের স্ত্রী লাবণী বেগম (৩০), লাল মিয়ার স্ত্রী নার্গিস (৩৫), ও সঞ্জাব আলীর শিশু কন্যা জান্নাতি (দেড় বছর)।

এ বিষয়ে ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৪ জনে দাঁড়ালো মৃতের সংখ্যা। এরআগে ঘটনার দিন ৩ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত বুধবার টাঙ্গাইলের ভূঞাপুরে তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল লাইনের উপজেলার ঢেপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৩ জনের মৃত্যু হয় এবং আহত হয় ৫ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন স্থানীয় লোকজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme