সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৭০৫ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর :  ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ইমাম পরিষদ এর আয়োজনে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জোহরের নামায শেষে ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে  স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিরা এসে একত্রিত হয় ফ্রান্স বিরোধী স্লোগান দেন ।স্লোগানে তারা ফ্রান্সের পণ্য বর্জন করতে বলেন , সরকারী পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) এর অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ । পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান মহাসড়কের বেশ কিছু এলাকা প্রদর্শন শেষে পূনরায়  মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন স্থানীয় মুসল্লিরা।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম, কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সহ সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল্লাহ আন্দিপুরী, মাওলানা মতিউর রুহুল আমীন বুলবুলে বাংলা, আওয়ামীলীগ নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আব্দুস ছাত্তার প্রমূখ। বিক্ষোভে হাজার হাজার মুসল্লি  অংশ নেয়।  বক্তারা হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে ব্যাঙ্গ চিত্র করার তিব্র প্রতিবাধ জানান ,সরকারকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের  আহবান জানান, প্রকাশ্যে রাষ্ট্রিয় ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনা করা ও ফ্রান্সের তৈরী পণ্য বর্জনের ঘোষনা দেয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme