সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১১

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৭৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত হয়েছেন।

বুধবার সকালে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বুধবার (১০ মার্চ) সকালে ওই গ্রামের আশরাফ মিয়ার ছেলে সিয়াম (২) বাড়ির উঠানে খেলা করছিল। একটি কুকুর হঠাৎ এসে শিশুটিকে কামড়ে আহত করে। এরপর কুকুরটি ওই গ্রামের ফজলু মিয়া (৫০), গণি মিয়া (৫০), হেলেনা আক্তার (২০), হাবিবুরের ছেলেসহ ১১ জনকে কামড় দেয়। এদের মধ্যে হেলেনা আক্তারকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাওয়ার কুমারজানী গ্রামের মোক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন বলেন, একটি কুকুর গ্রামের নারী ও শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme