সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মির্জাপুর:

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল তেলিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল (আবুল মার্কেট) এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০) ও সিএনজি অটোরিকাস চালক বাঁশতৈল নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৩৫)। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর জানান, রোববার দুপুরে সখীপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা মির্জাপুরের গোড়াই হাটুভাঙা রোডের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার তিন যাত্রী মারা যায়। আহত অবস্থায় চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হন্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme