সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

লকডাউন বাস্তবায়নে নাগরপুরে কঠোর প্রশাসন, করা হচ্ছে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৯৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও চলছে কঠোর লকডাউন। আর এলকডাউন সফলভাবে বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এছাড়া সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্পটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সড়ক ও আঞ্চলিক মহাসড়কে কোন কোন গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। বিশেষ কারনে বা জরুরী প্রয়োজনে কেউ রাস্তায় বের হলেই পড়তে হচ্ছে পুলিশী জেরার মুখে। রাস্তায় বের হওয়ার যৌক্তিক কারন দেখাতে পারলে ছেড়ে দেওয়া হয় অন্যথায় প্রাথমিকভাবে সতর্ক ও জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। সকাল থেকে উপজেলার সদর বাজার, বারাপুষা, তীরছা, ধুবড়িয়া ও ভাদ্রা বাজারে অভিযান চালিয়ে অকারনে দোকান খোলা ও বিনা কারনে মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় দোকানী সহ ২১ পথচারীকে ৬৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের সাথে সেনাসদস্যরা যোগ দেন। তারাও উপজেলার বিভিন্ন বাজারে, রাস্তার মোড়ে মোড়ে গিয়ে জণগণকে সচেতন করতে হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারণা চালান। এ সময় তারা জনসাধারনকে বিনা কারনে ঘর থেকে বের না হতে অনুরোধ করেন।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান বলেন, কঠোর লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরন করা হয়েছে। আগামী ৭ দিনই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme