সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার

  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর রুহুল আমিন (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীনের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি মাদলা খালে এ ঘটনা ঘটে। রুহুল আমিন ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের লাভলু মিয়ার ছেলে।

জানা যায়, রুহুল আমিন একজন মানসিক রোগী। সে প্রায়ই বাড়ির বাহিরে থাকতো আবার আসতো। বাড়িতে আসা-যাওয়া থাকলেও সে গত দুই দিন ধরে নিখোঁজ ছিল।

ওই এলাকার জবান আলী বলেন, আমি প্রতিদিন মাদলা খালে জাল দিয়ে মাছ ধরি। বুধবার সকালে জাল থেকে মাছ ছাড়াতে গেলে জালে মাছের বদলে লাশ আটকা পড়েতে দেখি।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রুহুল আমিন প্রায়ই ইন্দারজানি বাজারে আসতো। সে একজন মানসিক রোগি ছিল।

সখীপুর থানার উপ-পরির্দশক শাহিনুর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme