সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

হনুমানটিকে বাঁচাতে এগিয়ে আসেনি কর্তৃপক্ষ

  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৭৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের একটি বাড়িতে বিরল প্রজাতির একটি হনুমান আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। ওই বাড়ির লোকজন হনুমানটি উদ্ধারের জন্য দুইদিন ধরে ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো সহযোগিতা পায়নি বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. মামুন মিয়া।

মামুন মিয়া ওই গ্রামের সহিরউদ্দিনের ছেলে। তিনি বলেন, কয়েকদিন আগে হঠাৎ করেই আমাদের বাড়িতে আসে হনুমানটি। খবর পেয়ে স্থানীয় লোকজনের ভিড় বাড়তে থাকে। কেউ কলা, কেউ পাউরুটিও খেতে দেয় হনুমানটিকে। দুইদিন আগে সোমবার (০৭ জুন) হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খাওয়ার জন্য। এসময় একটি কুকুর হনুমানটির পিঠে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে হনুমানটি। পরে আমরা হনুমানটির ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দিই।

এরপর থেকে দুইদিন (মঙ্গলবার এবং বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোনো সহায়তা পাচ্ছি না। এরমধ্যে বুধবার (৮ জুন) সকালে বৃষ্টিতে ভিজে হনুমানটি আরো অসুস্থ হয়ে পড়লে সেটি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন হনুমানটিকে পলিথিন দিয়ে ঢেকে দেয়। তারা দ্রুত হনুমানটি উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া জানান, বিষয়টি আমার জানা নেই। তবে প্রাণিটির চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme