সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

৮০ বছর বয়সেও মিলেনি বয়স্ক ভাতার কার্ড

  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ১০৬৫ বার দেখা হয়েছে।
tangailpratidin

মো: আ: হামিদ মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে তোতা মিয়ার বয়স ৮০ বছরের উপরে । সে বয়সের ভারে ন্যূব্জ। চোখেও তেমন দেখেন না, কানেও ভালোভাবে শোনেন না। তোতা মিয়ার  কপালে এখনও পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড জোটেনি। তোতা মিয়ার  বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মালাউড়ি গ্রামে।তিনি মৃত খোদা বখসের ছেলে।

এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তোতা মিয়ার সংসারে খুবই টানাটানি।অভাবের তাড়নায় সে মধুপুর থানার মোড়ে রাস্তার ধারে বসে সবজী  বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।তার এই দুরবস্থা এতদিনেও কোনো জনপ্রতিনিধির নজরে আসেনি বিধায় সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় সুবিধা বয়স্ক ভাতা অথবা দরিদ্র হিসেবে কোনো ভাতা বা সুবিধা কখনো পাননি তোতা মিয়া।

তোতা মিয়া কান্না বিজড়িত কন্ঠে জানান আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত সরকারী কোন সুযোগ সুবিধা পাইনি। এলাকার বাসিন্দারা বলেন, তোতা মিয়ার ঘরের যে অবস্থা, তাতে বৃষ্টি এলে সবকিছু ভিজে যায়।

তোতা মিয়া খুব কষ্টের মাঝে জীবন যাপন করছে বলেও জানান তারা। তারা আরও জানান তোতা মিয়ার সংসার খুবই অভাব অনটনের মধ্যো দিয়ে চলছে এমতাবস্হায় তার বয়স্ক ভাতা সহ সকল প্রকার সরকারী সুযোগ সুবিধার প্রয়োজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme