সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পুরাতন বাসষ্ট্যান্ট মামুন মটরসসে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতি অর্ধ কোটি

  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ১৯০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌর সুপার মার্কেটের মামুন মটরস্ এর দোকানের ভয়াবহ অগ্নিকান্ডে সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকান্ডে সূত্রপাত হয়।

এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যায় পৌর সুপার মার্কেটের ভিতর থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে তারা এসে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌছাই। পরে অনেক চেষ্ঠার পর দোকানের সাটার কেটে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিটের কারনে আগুনের সূত্র পাত হতে পারে। আর দেখে মনে হচ্ছে দোকানের ভালই ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্থ মামুন মটরস এর মালিক শামীম আল মামুন জানান, ভাই আমি শেষ। আমার যা ছিলো সব শেষ হয়ে গেলো। কিভাবে আগুন লাগলো তা আমি জানি না। আজ শুক্রবার মার্কেট বন্ধ ছিলো। কিভাবে কি হয়ে গেলা আমি বলতে পারবো না।

আমার দোকানে প্রায় দেড় কোটি টাকার মত মালামাল ছিলো। সব ধরনের দামী পার্টস আর প্লাস্টিকের মালামাল ছিলো। প্রায় কোটি টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এখন আমি নিঃস্ব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme