কালিহাতীতে বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৮১৫ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুস্ক করি দাও আসি, এসো হে বৈশাখ, এসো এসো” এই শ্লোগানে কালিহাতীতে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রাটি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, বর্ষবরণ উদ্যাপন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আনছার আলী বি.কম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন,

সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার,উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন,কালিহাতী পৌর মেয়র আলী আকবর, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক,

সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মঙ্গল শোভাযাত্রা শেষে দিনব্যাপী কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পান্তা উৎসব, লোকজ সঙ্গীত, খেলাধুলা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme