সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৮৮১ বার দেখা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মঙ্গলবার মুসলমানদের সবচয়েে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

এর আগে সোমবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির তুমাইর অঞ্চলে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েতেও মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। খবর আরব নিউজ।

গালফ নিউজের খবরে বলা হয়, চাঁদ দেখার পর দেশজুড়ে সব মুসলমানকে মঙ্গলবার ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

এদিকে ঈদুল ফিতরে দেশসহ বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রন্সি মোহাম্মদ বনি সালমান।

এদিন ঈদের নামাজ আদায়সহ নানা আয়োজনরে মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করছেন মানুষ।

এদিকে পাকিস্তান, মলেয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্যাংকক, জাপান, অষ্টোলিয়াতে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

আর এ কারণে এসব দেশে বুধবার ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme