সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবি কর্মচারী সমিতি মির্জা রানা সভাপতি ও জাহিদ সম্পাদক নির্বাচিত

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির কার্যকরী পরিষদ দ্বি-বার্ষিক (২০১৯-২০) নির্বাচনে সভাপতি পদে মির্জা রানা ও সাধারন সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম-সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রহিম মিয়া নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৫ সদস্য বিশিষ্ট নব-গঠিত কমিটির ১১ টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ১ নং সহ-সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন, ২ নং সহ-সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোঃ ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ মফিজুল মন্ডল,

ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পদে আজাদ মেনন আক্তার, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিপন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পলাশ চন্দ্র দাস, ১ নং সদস্য পদে মোঃ হযরত আলী, ২ নং পদে সদস্য মোঃ সজিবুল ইসলাম, ৩ নং পদে সদস্য মোঃ শহিদুল ইসলাম খোকন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আইয়ুব আলী এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আরিফুল ইসলাম ও মোহাম্মদ শামীম হোসেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৮৬ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme