সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দশমিক ফাউন্ডেশনেরে উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৮৮৮ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল শহরে ভ্যান, রিক্সা চালক, পথচারীদের মধ্যে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনামূলক লিফলেট বিরতণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে দশমিক ফাউন্ডেশনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে ঘুরে দুই শতাধিক মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিনানরুল ইসলাম, সহ-সভাপতি ওমি খান, মহাসচিব মো. হাবিবুর রহমান (হাবিব), দপ্তর সম্পাদক সালমান, শিশু ও নারী সম্পাদক হ্যাপি আক্তার, সাংস্কৃতি ও চিকিৎসা সম্পাদক রোহিত সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মিনানরুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যার নাম করোনা ভাইরাস। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যেই এ রোগে আক্রান্ত এর সংখ্যা অনেক ছাড়িয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারী ঘোষণা করেছে। বাংলাদেশও এ ঝুঁকিতে রয়েছে। আমাদের দেশে এখনো অন্যান্য দেশের মত করোনার প্রভাব পড়েনি। কিন্তু ধারণা করা হচ্ছে খুব দ্রুত এ রোগ বাংলাদেশের মধ্যেও ছড়িয়ে পড়বে যদি না আমরা সচেতন হই। সাধারণ জনগণকে সচেতন করতেই সাবান, হ্যান্ড স্যানিটাইজার, জনসচেতনামূলক লিফলেট বিরতণ করা হয়েছে। এছাড়াও সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme