সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনা প্রতিরোধে হাতধোয়া কর্মসূচির উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৯০৯ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণরোধে হাতধোয়া কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শহরের আটটি পয়েণ্টে ৪-৫টি করে বেসিন, সাবান ও সার্বক্ষণিক পানি সরবরাহের উদ্বোধন করা হয়।

পৌরসভা সূত্রে জানাযায়, টাঙ্গাইল শহরের ব্যস্ততম এলাকা নিরালামোড়, বেবী স্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, আমিন বাজার, ছয়আনি বাজার, বড় বাজার, বটতলা মোড় ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ৪-৫টি করে বেসিন বসিয়ে সাবান ও সার্বক্ষণিক পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

এসব স্থানে শহরে আগত জনসাধারণ হাতধূয়ে কেনাকাটা সহ প্রাসঙ্গিক কাজকর্ম করার সুবিধা পাবেন।
ওইসব বেসিনে হাতধূতে আসা রিকশাচালক রহিজ উদ্দিন, বাজার করতে আসা আ. গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রূপম, পথচারী রমেশ চন্দ্র সাহা সহ অনেকেই জানান, প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌরসভার এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তারা মানুষকে সচেতন করার পাশাপাশি হাতধোয়ায় অব্যস্ত করার কর্মসূচি গ্রহন করেছে।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন জানান, করোনা প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে নানা ধরণের কর্মসূচি গ্রহন করা হয়েছে। হাতধোয়া কর্মসূচিটি মানুষের মাঝে সাড়া ফেলেছে।

এছাড়া মশা প্রতিরোধে ওষুধ ছিঁটানো, ইজিবাইকসহ গণপরিবহনে জীবানুমুক্তকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ, মাইকিং সহ সচেতনতামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme