সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সদর উপজেলা পিআইও কে মারধরের ঘটনায় ভাইস চেয়ারম্যান নবীনের বিরুদ্ধে মামলা

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০
  • ১০৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে অনাধিকার প্রবেশ করে মারধর করায় ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কেএম মমিনুল হক বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার অফিসকক্ষে অবস্থানকালে ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা ও তপু নামক তার অপর এক সহযোগীসহ আরও ৪/৫ জন ওই কক্ষে প্রবেশ করে।

তারা সরকারি কাজে বাধা দিয়ে অবৈধভাবে ত্রাণের কিছু স্লিপ তাকে (পিআইও) দেন। তখন পিআইও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া অবৈধভাবে ত্রাণ দিতে অস্বীকার করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে অফিসের দরজা বন্ধ করে দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন।

এক পর্যায়ে তারা পিআইওকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল ঘুষি দেন। এতে তিনি জখম হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে চলে যান।পিআইও কে মারধরের ঘটনা অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার বিসয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme