সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের হাতে চিকিৎসা সামগ্রী দিলেন এপেক্স ক্লাব

  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৬০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সিরাজগঞ্জ : করোনা ভাইরাস দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা লক্ষ্যে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের পক্ষ থেকে নেবুলাইজার  মেশিন ও বেশ কিছু  ওষুধপত্র হস্তান্তর  করা  হয়েছে । 

মঙ্গলবার ( ২ জনু)  সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ এর নিকটে এসব চিকিৎসা  সামগ্রী  তুলে দেন  সংগঠনের সদস্যরা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানিক ভাবে চিকিৎসা  সামগ্রী জেলা প্রশাসক সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক পিজিও সার্জারি  ডাঃ ফরিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান হেলাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান এইচ এম মহিবুল্লাহ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফরিদুল হক, সেক্রেটারি এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান ।

সংগঠনের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ রায়হান কবীর মিঠু জানান,করোনা ভাইরাসের পরিস্থিতিতে সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ২ টি নেবুলাইজার  মেশিন ও বেশ কিছু  ওষুধপত্র যা সাধারণ  মানুষের চিকিৎসায় কিছুটা হলেও  উপকারে আসবে। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme