সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপি জামায়াত রেলখাতে উন্নয়ন করেনি…রেলমন্ত্রী

  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি জামায়াত নতুন করে রেল খাতে কোন উন্নয়ন করেনি।

বর্তমান সরকার রেল ব্যবস্থাকে তৈরি করছে। এটির সুফল পেতে সময় লাগবে। আগামীতে এর সুফল পাওয়া যাবে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমুলক সভায় যোগদানের সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত সরকার রেল খাতকে ধ্বংস করে দিয়েছে, তাই রেল লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারছে না।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যার পর সকল প্রকার রেল ব্যবস্থা ধ্বংস করেছিল। এখন পর্যন্ত ১০৭টি রেলস্টেশন বন্ধ রয়েছে।

মন্ত্রী বলেন, সেতুটি দুই ভাগে নির্মাণ কাজ হবে। একটি টাঙ্গাইল অংশে অন্যটি সিরাজগঞ্জ অংশে। ১শ’ কিলোমিটার গতিতে সেতুর ওপর দিয়ে রেল চলাচল করতে পারবে। ফলে দেশে রেলের চাহিদা পূরণ হবে।

আগামী ২০২৪ সালের আগস্টে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। জাপানের আর্থিক সহায়তায়-এর নির্মাণ ব্যয় হবে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, কালিহাতী আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির,

রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক শামছুজ্জামান, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme