সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে বাবুল ব্রিক্স মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৬৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে পার্টনারশিপ ব্যবসার ৫৬ লাখ ২৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বাবুল ব্রিক্সের মালিক বাবুল দেওয়ানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ইটভাটার অপর পার্টনার আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ওই ভূক্তভোগী এ অভিযোগ করেন।

এক লিখিত অভিযোগে আবুল কালাম আজাদ উল্লেখ করেন, ২০১৯ সালে ২৫ লাখ টাকা দিয়ে নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামের মোন্নাফ দেওয়ানের ছেলে বাবুল দেওয়ানের মালিকানাধীন মেসার্স বাবুল ব্রিক্স নামে ইটভাটার অর্ধেক শেয়ার কেনেন একই উপজেলার গোপালপুর গ্রামের মৃত আরফান আলীর ছেলে আবুল কালাম আজাদ।

এছাড়া দেড় লক্ষ ইট বাবাদ ৯ লাখ টাকা এবং আরও নগদ ৪ লাখ ২৯ হাজার টাকা সহ সর্বমোট ৫৬ লাখ ২৯ হাজার টাকা প্রদান করেন। আমি ইটভাটার অর্ধেক মালিক হওয়া সত্বেও বাবুল দেওয়ান আমাকে না জানিয়ে ইটভাটাটি অন্যত্র বিক্রি করে দিয়েছে।

ইটভাটা বিক্রি করে আমাকে আমার পাওনা টাকা পরিশোধ না করে প্রতারনা করে অর্থ আত্মসাতের পায়তারা করতেছে । এ ঘটনায় কয়েক দফা দেন দরবার ও গ্রাম্য শালিস বৈঠক বসলেও টাকা দিতে তিনি তালবাহানা করেন।

তিনি সংবাদ সম্মেলনে ওই প্রতারকের বিচার দাবি ও তার অর্থ ফেরত পেতে রাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

বাবুল ব্রিক্সের মালিক বাবুল দেওয়ান জানান, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। চুক্তি মোতাবেক কালামের সাথে ব্যবসায়িক সকল পাওনা আমি পরিশোধ করেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme