সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : ‍‍‌”মানবতার সেবা, সেবাই ধর্ম” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরের ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া কামদেব বাড়ি গ্রামের জাগ্রত যুব সমাজের উদ্যোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে (১ জানুয়ারি) শুক্রবার বিকেলে শাজাহানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০০ জন পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাগ্রত যুব সমাজের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মানিত সদস্য মো.আলমগীর হোসাইন, সরকার মাসুদ করিম, বাংলাদেশ ইন্জিনিয়ারিং এসোসিয়েশনের গোপালপুর শাখার সম্মানিত সভাপতি কাওসার, সেলিম রেজা, মোজাম্মেল ও আলমগীর হোসেন সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতাকর্মীরা বলেন, “জাগ্রত যুব সমাজ” প্রতিষ্ঠিত পর থেকেই সংগঠনের কাজ সমাজের দরিদ্র শ্রেণি – পেশার মানুষকে সেবা করা, এর মধ্যে দরিদ্র পরিবারের মানুষের পাশে দাঁড়ানো, বিবাহের ক্ষেত্রে সহযোগিতা, এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সেবা প্রদান করে থাকে, এবং করোনা মহামারীতেও গরিব দুঃখীর পাশে ছিল সংগঠনটি, ঈদ ও রোজায় তাদের অনুদানের প্যাকেট পৌঁছে দিয়েছে বাড়ি বাড়ি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme