নাগরপুরের আগতাড়াইল চৌধুরী বাড়ির শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিনি প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারী) সকালে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আগতাড়ালের চৌধুরী বাড়ির পক্ষ থেকে আগতাড়াইল আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

আরফান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও শাহ্জাহান সিরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন, ঢাকার সংরক্ষিত নারী আসনের সাংসদ শবনম জাহান শীলা, ঢাকা উত্তর সিটি কমিশনার হাসিনা বারী চৌধুরী মিলন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস খান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, ব্যাংক কর্মকর্তা আমির উদ্দিন চৌধুরী, রফিক উদ্দিন চৌধুরী, পাকুটিয়া ইউয়িন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ জিন্নাহ প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme