সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ইন্সপেক্টর মোশারফকে ভাসানী পরিষদের শুভেচ্ছা প্রদান

  • আপডেট : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৯১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভাসানী বিশ্ববিদ্যালয়: ‘কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌছে যাবে সাথে সাথে’ এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় টাঙ্গাইল সদর উপজেলার কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচাজ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছে ভাসানী পরিষদ।

রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে কাগমারী পুলিশ ফাঁড়িতে এ শুভেচ্ছা প্রদান করে ভাসানী পরিষদের নেতা-কমীবৃন্দ।

উল্লেখ্য, ‘কন্যাশিশু মহান আল্লাহর শ্রেষ্ঠ পুরস্কার” এ ধারণাকে প্রতিষ্ঠিত করতে মোঃ মোশারফ হোসেন কন্যাসন্তানের জন্ম দেওয়া বাবা-মাকে নিজ খরচে পুরস্কার তুলে দিচ্ছেন। তার অফিস কক্ষে এ সংক্রান্ত ফেস্টুনও ঝুলিয়েছেন। মোশারফ হোসেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ৫ জানুয়ারি রাতে স্ট্যাটাস দিয়ে উপহার প্রদানের ঘোষণা দেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ‘কন্যাসন্তান আল্লাহ তা’আলার শ্রেষ্ঠ পুরস্কার’, ‘নবজাতকের আগমনে মা আপনাকে শুভেচ্ছা” লেখা স্মারক, বেবি ডায়াপার ও লোশন। বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

এসময় ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মাভাবিপ্রবি ভাসানী পরিষদের সভাপতি মুহাম্মদ ইপিয়ার হোসেন, কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান খান কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ, সাবেক সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ ও সাবেক সাধারণ সম্পাদক আজাদ খান ভাসানীসহ অন্যান্য নেতা-কমীবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme