সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে করোনা রোধে মাস্ক বিতরণ করেছে ছাত্রলীগ

  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৮৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় সাধারন জনসাধারণকে সচেতন এবং উদ্বুদ্ধ করার অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে নবগঠিত নাগরপুর উপজেলা ছাত্রলীগ।

বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলা মোড়ে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর নির্দেশনা ও সহযোগিতায় নাগরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য গঠিত কমিটির সদস্যরা মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন।

এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজিব আহম্মেদ রাজু, নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো.সজিব মিয়া সহ ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন বলেন, আবারো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন বৃদ্ধি পেয়েছে। সর্বসাধারণ এখনো সচেতন নয় তারা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন না করায় মূলত সংক্রমন বেড়েই চলছে। তাদেরকে সচেতন করার ক্ষুদ্র প্রয়াস থেকেই আমরা মাস্ক বিতরন করছি।

এসময় দলীয় অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে সিএনজি স্টেশন, কাঁচা বাজার, ফল মার্কেট, হাসপাতাল মোড়,বিভিন্ন পরিবহন শ্রমিক, মোটর সাইকেল চালক, পথচারী ও ছিন্নমুল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme