সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না- চেয়ারম্যান প্রার্থী নূরু

  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৬১ বার দেখা হয়েছে।

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলমান লকডাউনে কর্মহীন হয়ে বিপাকে পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষ। অপরদিকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এ দেশে আর কেউ না খেয়ে থাকবে না।

শনিবার (৩ জুলাই) বিকালে প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা (চাল, ডাল, আলু) নিয়ে লকডাউনে অসহায় ২টি পরিবারের মাঝে নগদা শিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু ছুটে যান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের জামতৈল পশ্চিমপাড়া গ্রামে। এছাড়া সোনাআনা মন্ডল মোড় থেকে ঝাওয়াইল বাজারে যাওয়ার পাকা রাস্তার একটি স্থানে ভেঙ্গে যাওয়ায় চলাচলে সমস্যার সৃষ্টি হয়। উক্ত স্থানে এলাকাবাসীর উদ্যাগে প্যারাসেটিং করে সংস্কার করায় অর্থ সহায়তা প্রদান ও মাস্ক বিতরণ করার পাশাপাশি অপ্রয়োজনে আড্ডা ও ঘরের বাইরে না আসার অনুরোধ জানান তিনি।

এ সময় অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল উদ্দিন, ছাত্রলীগের মাসুদ পারভেজ রুবেল, জামতৈল চাকদহপাড় মসজিদের ইমাম তার সাথে ছিলেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নুরু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। চলমান লকডাউন কারো জরুরী খাদ্য সহায়তার দরকার হলে সরকার ঘোষিত হটলাইন নাম্বারে যোগাযোগ করে খাদ্য পেতে পারেন। আমার রাজনৈতিক অভিভাবক এমপি ছোট মনিরের দেখানো পথ অনুসরণ করে বলতে চাই। নগদা শিমলা ইউনিয়নের কেউ জরুরী খাদ্য সহায়তার জন্য আমার সাথে যোগাযোগ করলে যাচাই-বাছাই শেষে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা পৌঁছে দিবো। নগদা শিমলা ইউনিয়নের কেউ না খেয়ে থাকবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme