সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে আত্মহত্যা করলেন এক ব্যবসায়ী

  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৫৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে হেকমত আলী (৪৮) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

শনিবার ভোর চারটার দিকে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম দক্ষিণপাড়া এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক নিহত হেকমত আলী ধান ও গাছের ব্যবসার পাশাপাশি বাউল গানের আসর করতেন। শনিবার ফজর নামাজ পড়ার জন্য সে ভোরে ঘুম থেকে উঠে মসজিদে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। পরে নিজ বাড়ীর আম গাছের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা।

স্বজনদের দাবি মানসিক সমস্যার কারনে সে এভাবে আত্মহত্যা করেছে।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme