সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ “স্বাধীনতা ৭১” এর শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীল হাসান ছোট মনির।

গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) দুপুরে মাহমুদপুর বটতলা মোড় সংলগ্ন নবনির্মিত গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ “স্বাধীনতা ৭১” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক।

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু), পৌর মেয়র রকিবুল হক ছানা,কাদেরিয়া বাহিনীর হনুমান কোম্পানীর কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার (সুরুজ), টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, শহীদ পরিবারের সদস্য মো. শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (বড়মনি)সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা ।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার ও আলবদরদের সঙ্গে নিয়ে মাহমুদপুর গ্রামে হামলা চালায়। এ হামলার ঘটনায় ১৭ জন শহীদ ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনাকে স্বরণ করে রাখতে গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবছরই এ দিবস পালন করা হয়। এর মাধ্যমে গোপালপুর প্রেসক্লাব ও শহীদদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme