সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে গোপালপুর থানার আয়োজনে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা।

বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ইমাম ও মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ বাহিনী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদকের প্রতিকার, নারী সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজারদেরকে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme