গোপালপুরে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৭০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা হলরুমে নির্বাহি কর্মকর্তা পারভেজ মল্লিক এর সভাপতিত্বে উপস্থিত চিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, সমবায় অফিসার মো.আইনুদ্দিন আরিফ, থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সমবায় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এরআগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme