সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আগামীকাল টাঙ্গাইলের ১৮ ইউপিতে নির্বাচন

  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ২য় ধাপে বৃহস্পতিবার (১১ নভেম্বর) টাঙ্গাইলের ১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা নির্বাচন অফিস। এই নির্বাচনে ৭৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ধনবাড়ি উপজেলার বীরতারা, বলিভদ্র ও মুশুদ্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের তিনজন প্রার্থী নির্বাচিত হন। তবে ওই ইউপিতে সদস্য পদে নির্বাচন হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেলদুয়ার, ধনবাড়ি ও সখীপুর উপজেলার ১৮ টি ইউপিতে নির্বাচন হবে। এতে দেলদুয়ারে সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৪৪ জন, ধনবাড়িতে ৭টি ইউনিয়নে ২১ জন ও সখীপুরে চারটি ইউনিয়নে ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ফলে ওই ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, ১৮টি ইউপির ১৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১ লাখ ৯৪ হাজার ৩৫৩ পুরুষ এবং ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme