সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৫৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান শাকিলের ৬ জন কর্মী সমর্থক আহত হয়েছে।

বুধবার সকালে ধুবড়িয়া ইউনিয়নের কাচঁপাই বাজারে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ধুবড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান শাকিল বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে বুধবার সকালে আমরা ধুবড়িয়ার আমার নিজ বাড়ি থেকে মোটর শোভাযাত্রা বের করতে চাইলে সেখানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমানের ছেলে সরোয়ার ও ছাত্রলীগ নেতা ইয়ারোফ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিশোঠা নিয়ে আমাদের বাধা দেয়। আমরা সে বাধা অতিক্রম করে ইউনিয়নের কাচঁপাই বাজারে পৌছলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মোটর শোভাযাত্রার পিছনের দিকে আক্রমন করে। এতে সেখানে আমার ৬ জন কর্মী সমর্থক আহত হয়।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন সেখানে পরিবেশ শান্ত রয়েছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme