দেলদুয়ারে পাঁচ বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টা

  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে ৫ বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দেউলি ইউনিয়নের বেরীবেংরাইল গ্রামে।

ভিকটিমদের মা রিনা বেগম ও সোনিয়া বেগম জানান, মঙ্গলবার তারা করোনা ভ্যাকসিনের টিকা গ্রহনের জন্য সন্তানদের বাড়ীতে রেখে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে বাড়ীতে গিয়ে সন্তানদের কাছ থেকে জানতে পারেন প্রতিবেশী ইয়াছিন মোল্লা ( ৬০) তাদের একা পেয়ে ধষর্নের চেষ্ট করে। এক পর্যায়ে যৌনাঙ্গে আঙ্গুল দিলে শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিশুদের প্রথমে সন্ধায় দেলদুয়ার হাসপাতলে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ বাহালু খান জানান ধর্ষনের চেষ্টায় অভিযুক্ত ইয়াসিন মোল্লাকে তাৎক্ষণিক রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme