সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে আ.লীগের ৭ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কার ৮

  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৭৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের গোপালপুরে ৭ বিদ্রোহী প্রার্থীসহ ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২২ জানুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান লুৎফর, সদস্য মো. আবু ফারুক মিঞা, মো. গোলাম মোস্তফা আঙুর ও মো. আ. হাই, হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিক তালুকদার।

প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে উপজেলার ৭ ইউনিয়নের ৫টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ১৬ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৭ নেতা নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme