টাঙ্গাইল জেলা বার সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে রাতে গননার পর ফলাফল ঘোষনা করা হবে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে আব্বাছ-উজ্জল পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে মাঈদুল-বিপন পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে মোট ভোটার ৭৬১ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme