সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইল উপজেলা আ’লীগের সভাপতি গাউস সম্পাদক রাজিক

  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, বাসাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হাজী মতিয়ার রহমান গাউসকে সভাপতি ও মির্জা রাজিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টা’য় উপজেলা পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম সন্ধ্যা ৬টায় সমঝোতার ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন। জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এই তথ্য নিশ্চিত করেন।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ জোয়াহেরুল ইসলাম, তানভীর হাসান ছোট মনির এমপি, ছানোয়ার হোসেন এমপি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামছুল হক প্রমূখ বক্তব্য রাখেন। সম্মেলনে বাসাইল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাষ্টার সভাপতিত্ব করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme