গোপালপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

১৫ এপ্রিল শুক্রবার বিকেলে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রামনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২(গোপালপুর- ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক আবদুর রউফ চান মিয়া, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme