নাগরপুরে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইল তথ্য কমিশন ও নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছামাদ, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অধিকার পরিষদের সহকারি পরিচালক মো. সালাউদ্দিন। এসময় উপজেলা কর্মরত সকল দপ্তরের কর্মকর্তা ও ১২টি ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme