সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে গাঁজা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে ৮ কেজি গাঁজা ও ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ৮ আগস্ট দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পাকুটিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত ইউনুছ শিকদার এর ছেলে মো. সিরাজ সিকদার (৪০) ও রাশেদ বেপারীর ছেলে মো. সানোয়ার হোসেন ওরফে আঙ্গুর (৫২)। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মাদকের বিশাল চালানসহ মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় প্রশাসন ও এলাকায় তোলপার শুরু হয়েছে। থানা সূত্রে জানা যায়, সিরাজ ও আঙ্গুর দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এস আই শ্রীজীব ও এ এস আই জাঙ্গাগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাকুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় আসামীদের বাড়ী তল্লাশি করে গোয়াল ঘরের ভিতর থেকে ৮ কেজি গঁাজা ও ১২১ পিচ ইয়াবা ঊদ্বার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার ও ১২১ পিচ ইয়াবার মূল্য আনুমানিক ৩৬ হাজার ৩শত টাকা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, আমি থানায় যোগদানের পর নাগরপুর উপজেলাকে মাদক মুক্ত করার যুদ্ধ ঘোষনা করি। টাঙ্গাইল পুলিশ সুপার ও মির্জাপুর সার্কেল এসপির দিক নির্দেশনায় মাদকের ব্যাপরে আমরা জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় নাগরপুর থানার সঙ্গীয় অফিসার ফোর্স পাকুটিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ কেজি গাঁজা ও ১২১ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক র্নিমুল করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে। নাগরপুর থানায় এই প্রথম বড় চালানসহ মাদক কারবারি আটক হয়েছে বলেও তিনি (ওসি)জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme