সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে শান্তিপূর্ণ ভাবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সহবতপুর কাজী মৌলভী মো. মোকাদ্দেস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মো. নুরু সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংদস সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান খান মিরন, সম্মানিত সদস্য তারেক শামস খান হিমু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী, সদস্য ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ, ঢাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ ৯টি ওয়ার্ডের ২৪৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত ২য় অধিবেশন চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme