সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

জেলা পরিষদ নির্বাচনে কালিহাতীর এমপির বিরুদ্ধে আচরণ বিধিলঙ্গনের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইল-৪ (কালহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড (কালিহাতী) এর সদস্য পদে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত টিউবওয়েল প্রতীকের প্রার্থী হাছানুজ্জামান তালুকদার রঞ্জু রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় এমপি নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে ৬নং ওয়ার্ড এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানদের (ভোটার) তার কালিহাতীস্থ বাসায় ডেকে নিয়ে অপরপ্রার্থী আয়নাল হকের পক্ষে তালা প্রতীকের ভোট দেওয়ার জন্য বলেছেন এবং তাদের নামে টি আর / কাবিখার প্রকল্প বরাদ্ধের প্রলোভন দেখাচ্ছেন, যা নির্বাচনী আচরণ বিধির চরম লঙ্ঘন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৬নং কালিহাতী ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার হলেন- উপজেলা আওয়ামী লীগ সমর্থিত টিউবওয়েল প্রতীকের হাছানুজ্জামান তালুকদার রঞ্জুু, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাতীয় সংসদ সদস্য সমর্থিত তালা প্রতিকের প্রার্থী মোঃ আয়নাল হক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার কামাল আহমেদ হাতী প্রতীক নিয়ে জেলা পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অভিযোগের বিষয়ে টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, আমি পচা রাজনীতি করিনা। আমি একজন জনপ্রতিনিধি, আমার বাসায় প্রতিদিন শতশত মানুষ আসেন। রাজনৈতিক নেতাকর্মীরা আসেন। তাই বলে এই নয় যে, আমি কারো পক্ষে কাজ করছি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি জানায়, এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ সদস্য পদে কালিহাতী উপজেলার ১৩ টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যানসহ মোট ১৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme