সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত ৬

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বেকড়া ইউনিয়নের দক্ষিন বেকড়া গ্রামে এ ঘটনায় একই পরিবারে ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে সোরহাব মিয়া (৬০), চান মিয়া (৫২), জহিরুল ইসলাম (৪৫), ফরিদ মিয়া (৩০), শাহানাজ বেগম (৫০), নাজমা বেগম (৪০)। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে তফিজের পরিবারের সাথে একই গ্রামের রহিম ও রৌফ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধী জমি নিয়ে কয়েক দিন আগে হামলার ঘটনাও ঘটে। এর জের ধরে বুধবার সকাল নয়টার দিকে তফিজের পরিবার তাদের বাড়ীর সীমানায় বেড়া দিতে গিয়ে হামলার শিকার হন। রহিম ও রৌফ তাদের দলবল নিয়ে এসে অর্তকৃত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। হামলায় চার ভাই ও ভাবী গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাদেরকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।

নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ফারহানা জান্নাত ¯িœগ্ধা বলেন, মারামারির ঘটনায় ৬জন আহত অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসা জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী ২ জনের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে অন্য জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme