সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপারপুরে ২০১ গম্বুজ মসজিদ প্রতিষ্ঠাতার ঈদ উপহার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৫১৬ বার দেখা হয়েছে।
২০১ গম্বুজ মসজিদ
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপারপুরে ২০১ গম্বুজ মসজিদ প্রতিষ্ঠাতার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ২০১ গম্বুজ মসজিদ সংলগ্ন স্থানে প্রতিবছরের ন্যায় ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের  প্রায় আঠারো শত নারী, পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গী বিতরণ করেন ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম।
লুঙ্গী পেয়ে উচ্ছ্বসিত ঝাওয়াইল থেকে আসা বৃদ্ধ রহমত আলী বলেন, রোজার ঈদ আসলেই পাথালিয়া রফিক সাহেবের কাছ থেকে উপহার পাই, এটাই ঈদের দিন পড়ি।
হাউলভাঙ্গা গ্রাম থেকে আসা ৬৩বছর বয়সী রহিমা বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরেই ঈদ আইলে রফিক সাবের কাপড় পাই, এজন্য ঈদে নতুন কাপড় পড়তে পারি ।  রফিক সাবের জন্য মন থেকে দোয়া করি।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, আমার কোন চাওয়া পাওয়া নেই, আমি আমৃত্যু মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme