সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ধর্ষন মামলায়  গোলাম কিবরিয়া বড় মনির জামিন না মঞ্জুর॥ কারাগারে প্রেরন

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৮৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে ধর্ষন মামলায় আওয়ামী লীগ নেতা ও বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করেন। দুপুর ১২টার দিকে বিচারক মোঃ মাহমুদুল মহসিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অপর আসামী গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাব আদালতে আত্মসমর্পন করেননি।

গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে টাঙ্গাইল-০২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় তার স্ত্রী নিগার আফতাবকেও আসামী করা হয়।

টাঙ্গাইল আদালতের সরকারী কৌশলী (পিপি) এডভোকেট এস আকবর খান জানান, গত ১৮ এপ্রিল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন তিনি। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করে। এর প্রেক্ষিতে ৩০ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিম জাামিন স্থগিত করে দুই পরবর্তী দুই সপ্তাহের মধ্যে নিন্ম আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া শহরের আদালত পাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে ওই কিশোরীকে ডেকে নেন। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গোলাম কিবরিয়া তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে ধর্ষণ করে তার আপত্তিকর ছবি তুলে রাখা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য গোলাম কিবরিয়া তাকে ভয়ভীতি দেখান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme