সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা ‘৯৬’ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৯০ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক :”সৌহার্দ্য ও স্মৃতি অন্বেষণে, মিলিত হবো আমার নব প্রাণে” এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল জেলা ‘৯৬’ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের পি.সি. সরকারের বাড়ীতে টাঙ্গাইল জেলা ‘৯৬’ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়।
এর আগে শহরের পৌর উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পিসি সরকারের বাড়ীতে গিয়ে জেলার ১২টি উপজেলার ‘৯৬’ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলিত হয়। এরপর কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল পরিচয় পর্ব, আড্ডা, আগামীর পরিকল্পনা ও মধ্যাহ্নভোজ। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ৯৬ ব্যাচের বন্ধু-বান্ধবীরা মিলে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। সব শেষে ছিল র‌্যাফেল ড্র।
দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধু-বান্ধবীরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে শহরের পি.সি. সরকারের বাড়ীতে এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।
এসময় টাঙ্গাইল জেলা ‘৯৬’ ব্যাচের আয়োজক কমিটির আহবায়ক মাসুদ আল মামুন সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, সদস্য সচিব শফিকুল ইসলাম টুটুল, যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ, মাজাহারুল ইসলাম, শাহীন আলম, শামীম আকতার বাবুল, ড. বাবুল হোসেন, ‘৯৬ ব্যাচের গ্রুপ ক্রিয়েটর কামরুজ্জামান মুকুল, সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেকজান্ডার আজাদ মিয়া, ডা. সাইদুর রহমান দিপু, জিটিভির টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন, আমাদের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি শামীম আল মামুনসহ চার শতাধিক বন্ধু-বান্ধবীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme