সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা মুক্তিযোদ্ধা পরিবার পেল ঘর উপহার

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৫০৮ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে তিনজন সেনা মুক্তিযোদ্ধার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর উপহার দেয়া হয়েছে।
গত বুধবার (৬ মার্চ) দুপুরে বাসাইল পৌর শহরের আন্দাইরাপাড়া এলাকায় ঘরের চাবি ও মিষ্টি তুলে দেন সেনাবাহিনীর বিএ-৫২৯২ বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিউল আজম, এস ইউপি, পিপি এম এস, ডিনডিসি, এ এফব্লিউ সি, পিসসি, কমান্ডার-৯৮ কম্পোজিট বিগ্রেড।
ঘর পেলেন বাসাইল পৌর শহরের সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কোরবান আলী, উপজেলার ঝনঝনিয়া গ্রামের সেনাবাহিনীর সৈনিক (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কফিল উদ্দিন ও উপজেলার বাথুলীসাদী গ্রামের জাকির হোসেন।
ঘর পেয়ে খুশি সেনাবাহিনীর সৈনিক (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন। তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষে থেকে আমাকে ঘর দেয়া হয়েছে। ঘর পেয়ে আমি অনেক খুশি।
সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (অবঃ) ও বীর মুক্তিযোদ্ধা মৃত কোরবান আলী ছেলে ইব্রাহিম খলিল বলেন, আমার বাবা সেনাবাহিনীতে চাকরিরত্ব অবস্থায় মুক্তিযোদ্ধে চলে যান। যুদ্ধচলাকালীন আমার বাবা মারা গেছে। বাবার লাশ আমরা পায়নি। সেনাবাহিনীর লোকজন খোঁজ খবর নিয়ে বাবার নামে ঘর করে দিয়েছেন। কখনও চিন্তা করি নাই তারা আমাদের ঘর করে দিবেন। ঘর পেয়ে অনেক ভালো লাগছে।
এসময় উপস্থিত ছিলেন বিএ-৭১৮৮ লে: কনেল কে এম হায়দারুল আলম, পি এসসি অধিনায়ক ১১ আরই ব্যাটালিয়নসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু ও স্থানীয় কাউন্সিলর প্রিন্স মাহমুদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme