সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘোড়ার মিছিলে উপর টেলিফোনের হামলা

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৬৫২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলের দেলদুয়ারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালানোর সময় বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে দেলদুয়ার উপজেলার লাউহার্টী বাজারের গরু হাটিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে , ঘোড়া প্রতীকের প্রার্থী  খন্দকার হামিম কায়েস বিপ্লব তার কর্মী সমর্থদের নিয়ে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছিল এ সময় অপর পক্ষ দেলদুয়ার উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টেলিফোন প্রতীকের প্রার্থী শিবলী সাদিকের কর্মী সমর্থক গোষ্ঠী তাদের ওপর হামলা চালায় ও প্রচারণায় বাধা প্রদান করে। এ সময় খন্দকার হামিম কায়েস বিপ্লবের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। ঘোড়া প্রতীকের কয়েকজন কর্মী জানায়, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছিলাম এ সময় টেলিফোন প্রতীকের একদল কর্মী সমর্থক আমাদের ওপর চড়াও হয় এবং আমাদের ওপর হামলা চালায়।
এ ঘটনার হামিম কায়েস বিপ্লব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে । খন্দকার হামিম কায়েস বিপ্লব বলেন আমি সবসময়ই শান্তিপূর্ণভাবে গণসংযোগের চালিয়ে যাচ্ছি। আমার গনজোয়ার দেখে অপর পক্ষ আমার প্রচারণার কাজে বাধা দিচ্ছে।
এদিকে টেলিফোন প্রতীকের প্রাথী শিবলী সাদিকের সঙে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme